সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ডামুড্যা শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

মোঃ নুরুল ইসলাম খোকন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়মে ধর্মীয় সম্প্রীতি বন্ধন অক্ষুন্ন রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেত্রীবৃন্দ পুরোহিতদের জোড়ালো অবস্থায় ভূমিকা পালন করার জন্য সভার সভাপত্বিতে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান সকলের অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম (রাজা) ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ গোলন্দাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী, মসজিদের ইমাম, পূর্জা মন্ডবের সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান তাদের হাতে তুলে দেন।