সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন ৩০ সেপ্টেম্বর

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর বয়সে বেনজীর আহমেদ অবসরে যাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকবেন তিনি।

এতে আরও বলা হয়, তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ এবং অবসর-পরবর্তী ছুটির সুবিধা পাবেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ২০২০ সালের ৮ এপ্রিল বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক পদে নিযুক্ত হন।

—-ইউএনবি