সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাড়ে চার হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা সদর উপজেলায় সাড়ে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শিমুল হোসেন বাপ্পী (৩০) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী সদর উপজেলার কবিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি জেলার শীর্ষ মাদক সম্রাট।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর পল্লীবাজার এলাকায় অভিযান চালিয়ে শিমুল হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সাড়ে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃত শিমুল হোসেন বাপ্পীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত দশটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।