সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চুয়াডাঙ্গায় জোড়া খুন: গ্রেপ্তার ৪

জেলার আলমডাঙ্গা পৌরসভায় ২৪ সেপ্টেম্বর এক বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার বজলুর রহমানের ছেলে শাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলি ও তাজ উদ্দিনের ছেলে সাকিল হোসেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি জানান, পুলিশ অভিযুক্তদের কাছ থেকে হ্যান্ড ব্যাগ, নগদ ৪৩ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে। তাদের আদালতে পাঠানো হবে।

২৪ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গার আালমডাঙ্গার পুরাতন বাজারপাড়ার নজির উদ্দিন উদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনের লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ডালিয়ারা পারভিন শিলা বাদী হয়ে ঘটনার পর দিন অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

—ইউএনবি