সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সব ম্যাচ হারলেও বাংলাদেশ পাবেন ৭০ লাখ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর। বাংলাদেশ এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে। এ উপলক্ষে অনেকটা ভাঙাচোরা দল গঠন করেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগমুহূর্তে চলছে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই বিশ্বকাপ তাদের লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হলো দুই বছর পরের বিশ্বকাপ। বিসিবি সভাপতির এই বক্তব্যে অনেকটাই চাপমুক্ত টিম টাইগার। সব ম্যাচ হেরে গেলেও সমস্যা নেই। বরং সরাসরি সুপার টুয়েলভে ওঠার আর্থিক ফায়দাও আছে। শুক্রবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ৫.৬ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা। এতে বাংলাদেশেরও লাভ আছে। কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে ৭০ লক্ষ টাকা পুরস্কার! সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দল প্রত্যেকে পাবে ৭০ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা দলগুলো পাবে ৪ কোটি টাকা করে। আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার কি জোড়াতালি দেওয়া দল নিয়ে সংখ্যাটা বাড়ানো সম্ভব?