সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাসহ বিবিসির ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক :

বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এ তথ্য জানিয়েছে। বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এ তথ্য জানিয়েছে। তবে কোনো ভাষার পরিষেবাই একেবারে বন্ধ হচ্ছে না। অনেকগুলোই অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত হবে। বাকি যেসব রেডিও পরিষেবা এই সিদ্ধান্তের আওতায় আসছে, সেগুলো হলো- কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু। বিবিসির যেসব ভাষার পরিষেবা শুধু অনলাইনভিত্তিক হয়ে যাবে, সেগুলো হলো- চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা। এ ছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৬৩০ কোটির বেশি টাকা) পরিমাণের বিশাল সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি। করপোরেশনটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’। বিবিসির কিছু ভাষার পরিষেবার কার্যালয় লন্ডন থেকে সরিয়ে সংশ্লিষ্ট শ্রোতাদের কাছাকাছি স্থানান্তর করা হবে। যেমন- থাই পরিষেবা ব্যাংককে, কোরীয় পরিষেবা সিউলে, বাংলা পরিষেবা ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে স্থানান্তর করা হবে। রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও ও অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে। এসব প্রস্তাব নিয়ে প্রতিষ্ঠানের কর্মী ও ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে পরামর্শ করা হবে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক মাল্টিমিডিয়া সম্প্রচারমাধ্যম। ইংরেজি ছাড়াও ৪০টির বেশি ভাষায় রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকে যুক্তরাজ্যের এই জাতীয় গণমাধ্যম।