সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

গাজীপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় ওই প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল হাসিব খান (৫০) কালীও ফুলদি গ্রামের আলী আজম খান নায়েব মিয়ার ছেলে।

আহত সজিব আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে উল্টে পড়লে ঘটনাস্থলেই সোহেল নিহত ও গাড়িচালক সজিব গুরুতর আহত হন।

আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি