সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমল

ফাইল ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম হবে প্রতি লিটার ১৭৮ টাকা।

সোমবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকের পর বিভিওআরভিএমএ আজ এ ঘোষণা দিয়েছে।

এতে বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ দশমিক ২৯ শতাংশ কমেছে বলে সমিতির নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা থেকে কমে ৮৮০ টাকা হবে। একইভাবে প্রতিলিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা।

—ইউএনবি