সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবসরের ঘোষণা দিলেন হিগুয়েন

অনলাইন ডেস্ক :

আর্জেন্টাইন ফুটবল তারকা গঞ্জালো হিগুয়েন খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চলেছেন। গত সোমবার তিনি ঘোষণা দিলেন, চলতি মৌসুমের শেষেই বুটজোড়া তুলে রাখবেন ৩৪ বছর বয়সী এই তারকা। অবসরের ঘোষণার সময় চোখের জল ধরে রাখতে পারেননি হিগুয়েন। তিনি বলেন, ‘দুর্দান্ত একটি ক্যারিয়ার পেয়েছি, আমার মনে হয় ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। যারা আমার প্রতি বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফুটবলকে বিদায় বলার দিন এসে গেছে, যে পেশা আমাকে অনেক কিছু দিয়েছে এবং এর সঙ্গে ভালো-মন্দ মুহূর্তগুলোর অভিজ্ঞতা পাওয়া ছিল দারুণ অনুভূতির। ’বর্তমানে হিগুয়েন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে। চ্যাম্পিয়ন হিসেবে অবসর নিয়ে সতীর্থদের সেরা উপহার দিতে চান তিনি, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার সতীর্থদের সাহায্য করা। আমি মনে করি অবসরের আগে আমার সতীর্থদের যে সেরা উপহার দিতে পারি সেটা হলো তাদের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া। আমি জানি হাতে এখনও দুটি ম্যাচ আছে এবং আমরা আশা করি ভক্তরা স্টেডিয়ামে উপচে পড়বে কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ’আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১টি গোল করেছেন হিগুয়েন। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে বেশ কয়েকটি সুযোগ মিস না করলে বিশ্বকাপজয়ী দলের সদস্যও হতে পারতেন এই ফরোয়ার্ড।