সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে ভারতের হ্যাটট্রিক জয়

অনলাইন ডেস্ক :

এবার বাংলাদেশে বসেছে নারী এশিয়া কাপের আসর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। করে ফেলেছে জয়ের হ্যাটট্রিকও। মঙ্গলবার (৪ঠা অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা। ভারতের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ৭৪ রান তুলতে সমর্থ হয় আমিরাত। ভারতের বোলারদের তোপে কবিশা এগোদাগে (৩০) ও খুশি শর্মা (২৯) ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ভারতের পক্ষে রাজেশ্বরী গায়কোয়াড় ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এর আগে দ্বীপ্তি শর্মার ৪৯ বলে ৬৪ ও জেমিমা রদ্রিগেজের ৪৫ বলে ৭৫ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট ভারতের। পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে এখন তারাই।