সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ত্রিদেশীয় সিরিজ: ৮ উইকেটের বড় হার বাংলাদেশের

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় ব্যধানে হেরেছে বাংলাদেশ।

সাকিব আল হাসানদের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আট উইকেট ও ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনের দল।

কিউদের হয়ে ওপেনার ডেভন কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৩০ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে।

দলের পক্ষে ওপেনার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া নুরুল হাসান সোহান অপরাজিত ২৫ রান করেন।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইস সোধি দুটি করে উইকেট নেন।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান।

—ইউএনবি