সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ওই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার লাটিয়ামারি বাজারে।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামান শরাফতের একমাত্র পুত্র সিয়াম (১৪) নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে উচাখিলা স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে লাটিয়ামারি বাজারে টমটম থেকে বাঁশ নামানোর সময় দ্রুত বেগে মোটরসাইকেল নিয়ে বাঁশের সাথে ধাক্কা খায়। এসময় সেই বাঁশের একটি অংশ গলায় ঢুকে গিয়ে সিয়াম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#