সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শরীয়তপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ব্রীজে গর্ত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা পূর্ব ডামুড্যা জয়ন্তী নদী শাখা উপর শরীয়তপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে মেইন ব্রীজের ওঠার সময় বেশ বড় গর্ত হয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে এক বড় ধরনের দুর্ঘটনা। ব্রীজটি পাশেই রয়েছে ঢাকা শরীয়তপুরে বিআরটিসি কাউন্টার। ব্রীজটি উপর দিয়ে দৈনিক কয়েকশ যানবাহন চলাচল করেছে। ব্রীজটি দক্ষিণে গোসাইরহাট হয়ে তথা বরিশাল বিভিন্ন লোকজন ও কৃষি মালামালসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গাড়ি যাতায়াত করে। ভ্যান চালক আব্দুল গণি বলেন, ব্রীজের ওঠার সময় লাগে যেন কখন চাক্কা খাদে পরে যায়, আতঙ্কে থাকি। পূর্ব ডামুড্যা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বার সোহাগ মাল বলেন, কয়েকদিন আগে তুমুল বৃষ্টি হওয়ার কারণে নিচ থেকে মাটি সরে গিয়াছে। উপজেলা জেলা এলজিডি ইঞ্জিনিয়ার আবু নাঈম নাবিল বলেন, প্রর্টেক্টিব ওর্য়াক না থাকার কারণে বৃষ্টিতে মাটি সরে গেছে। রিভাইস পাঠানো হয়েছে অনুমোদন আসলে নতুন করে সংস্কার করা হবে।