সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কিউআর কোডযুক্ত নতুন পরিচয়পত্র পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি :

কাগুজে সাধারণ পরিচয়পত্রের বদলে এবার কিউআর কোডযুক্ত ‘উন্নত’ পরিচয়পত্র পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (১২অক্টোবর) নিজ দপ্তরে শিক্ষার্থীদের গলায় পরিচয়পত্র পরিয়ে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম সহ আরো অনেকে।

স্মার্ট আইডি পেয়ে লোকপ্রশাসন ১১তম ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা উন্নত মানের আইডি কার্ড পেয়ে ভীষণ খুশি। এই আইডি কার্ড আগের থেকে ভালো। এখন আমাদের একটা আলদা পরিচয় তৈরি হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ড প্রদানের জন্য।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ‘উন্নত’ পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ড দিতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীরা যেন অতিদ্রুত আইডি কার্ড পায় তার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আইডি কার্ডে যদি কোন প্রকার ভুল থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আইডি কার্ডের ভুল সংশোধ হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের অনেক দিনের দাবি ছিলো এবং আমাদেরও প্রত্যাশা ছিলো স্মার্ট আইডি কার্ড দেওয়ার। অবশেষ আমরা তাদের দাবি পূরন করতে পেরেছি। একটা আইডি কার্ড শিক্ষার্থীদের পরিচয় বহন করে সেই আইডি কার্ড অবশ্যই উন্নত হওয়া উচিত।