সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয় । শনিবার (২২ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান । জেলা প্রশাসন, বি আর টি, রংপুর বিভাগ, রংপুর সার্কেল এবং সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর এর আয়োজনে ” জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২” উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসিব আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মো: ফেরদৌস আলী চৌধুরী, সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,মোছা: শাহনাজ বেগম। বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম। এসময় বি আর টি এ রংপুর এর কর্মকর্তা/কর্মচারীগণ, চালকগণ, স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।