সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত

এপি, যুক্তরাষ্ট্র :

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এরপরেই মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও এর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করেন। মাস্কের টুইটার কিনে নেয়ার চুক্তির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি বিষয়টি বৃহস্পতিবার রাতে জানান।

তবে তারা চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির সমস্ত কাগজপত্র স্বাক্ষরিত বা চুক্তিটি বন্ধ হয়েছে কি না তা বলেননি। কিন্তু তারা বলেছেন যে ইলন মাস্ক মাধ্যমটির দায়িত্বে আছেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও প্রধান আইনি পরামর্শদাতা বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেছেন। চুক্তিটির সংবেদনশীলতার জন্য কেউই পরিচয় জানায়নি।

কয়েক ঘন্টা পরে মাস্ক টুইট করেন, ‘পাখিটিকে মুক্ত করা হয়েছে।’