সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের জকিগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউনিয়নের কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতির চক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুরের দেওয়ান চক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (২৩)। তারা চাচাতো ভাই এবং দুজনই এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা করছি।

—-ইউএনবি