সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

র‌্যামিট্যান্স যোদ্ধা আরিফুর রহমানের দু’টি কিডনি নষ্ট, বেঁচে থাকার আশায় সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

এক সময়ের র‌্যামিট্যান্স যোদ্ধা আরিফুর রহমানের (৫০) দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। বেঁচে থাকার আশায় তিনি সমাজের হৃদয়বান মানুষদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর ডাকঘর এলাকার বিশ্রামগাছী গ্রামের মৃত আইউব আলী সরকারের পুত্র আরিফুর রহমান। এক সময় সৌদী আরবে কর্মরত থেকে দেশে অনেক রেমিটেন্স যোগানে সহায়তা করেছেন। ভাগ্যের নির্মম পরিহাস সেই র‌্যামিট্যান্স যোদ্ধা আরিফুর রহমান এক পর্যায়ে কিডনী রোগে আক্রান্ত হন। উর্পাযিত সকল অর্থ-সম্পদ চিকিৎসার ব্যয় বহনে উজার করেছেন। এখন তিনি প্রায় নিঃশ্ব।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১ নং ওর্য়াডের ২০ নং বেডে কিডনী ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত কুমার বর্ম্মনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার বলেছেন, তাঁর দু’টি কিডনীই নষ্ট হয়ে গেছে। কিডনী প্রতিস্থাপনে অনেক টাকার প্রয়োজন। এই টাকার যোগান দিতে তিনি দিশেহারা। তাই সমাজের হৃদয়বান মানুষদের কাছে তাঁর কিডনী প্রতিস্থাপনে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা। সঞ্চয়ী হিসাব নং-১২০৯। বিকাশ একাউন্ট-মোবাইল- নং- ০১৭৩৮-৫৩২৯৮৮ এবং ০১৭১৮-২২৪৭০৫।