সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বজিৎ হত্যা মামলা: নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামি গ্রেপ্তার

বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার সকালে নারায়নগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী (৩৬)মাগুরার খোন্দকার ইয়াকুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের কিছু কর্মী দর্জির দোকানের কর্মচারী বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল হত্যা মামলায় ছাত্রলীগের আট নেতাকর্মীকে মৃত্যুদণ্ড এবং ইউনুসসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

২০১৭ সালে হাইকোর্ট অভিযুক্ত ইউনুস আলীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।

২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্য চার আসামি মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন এবং মীর নুরুল আলম লিমনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

—ইউএনবি