সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গাজায় ফের ইসরাইলী বিমান হামলা

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরাইল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।
তারা এক বিবৃতিতে বলেছে, দিনভর গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন পাঠানো হয়। এ কারণে আইডিএফ যোদ্ধারা হামাসের সামরিক কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছে।
তবে এতে ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
হামাস মিত্র হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরাইলী বাহিনী লেবাননে গোলা নিক্ষেপ করলে শুক্রবার গাজা থেকে এ আগ্নেয় বেলুন পাঠানো হয়।
এদিকে ইসরাইলী সূত্র বলছে, আগ্নেয় বেলুনের কারণে গাজার নিকটবর্তী এশকল এলাকায় চার দফা আগুন লাগে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৫ জুলাই ইসরাইল গাজায় এ ধরণের বিমান হামলা চালায়।