সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মার্কিন নাগরিকের ২০ বছরের কারাদন্ড

অনলাইন ডেস্ক :

রিয়ায় জঙ্গি সংগঠন আইএসের একটি নারী দলকে নেতৃত্বদানকারী মার্কিন নারী অ্যালিসন ফ্লুক একরেনকে ২০ বছরের কারাদন্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। সন্ত্রাসবাদের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়েছেচলতি বছরের শুরুর দিকে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। গত মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে খেলাফত ঘোষণা করেছিল আইএস। ২০১৭ সালের শেষ পর্যন্ত ওই এলাকার নিয়ন্ত্রণে ছিল তারা। জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করতে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফ্লুক একরেন। সিরিয়ায় আটক হওয়ার পর এ বছরের জানুয়ারির শেষের দিকে বিচারের মুখোমুখি করতে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ফ্লুক একরেনকে ‘আইএসের সম্রাজ্ঞী’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, একরেন নারীদের এমনকি ১০ বছর বয়সি মেয়ে শিশুদের পর্যন্ত অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দিয়েছেন।কীভাবে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করতে হয় এবং গ্রেনেড ও আত্মঘাতী বোমা বিস্ফোরণ করতে হয়, তা শিখিয়েছেন। কর্তৃপক্ষের ভাষ্য, ৪২ বছর বয়সি এ নারী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালানোর পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন।গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার ফেডারেল আদালতে শুনানি চলার সময় অ্যালিসন ফ্লুক একরেনও বক্তব্য দিয়েছেন। বলেছেন, নিজের কর্মকান্ডের দায় স্বীকার করছেন তিনি। তবে দীর্ঘ বক্তব্যের বেশির ভাগ সময়জুড়ে নিজের এমন আচরণের পেছনে যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। অপতৎপরতাকে কম করে দেখানোর চেষ্টা করেছেন।