সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বান্দরবানে বুনো হাতির আক্রমণে নিহত ২, আহত ১

বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাব পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বিবি খোদেজা (৬৫) ও আমির আলী (৭০)। আহতের নাম- বয়াতী (৬০)

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান,সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দলছুট হাতি সোহরাব পাড়ায় এসে আক্রমণ শুরু করে। হাতির ভয়ে পাড়ার মানুষ ছুটতে থাকে। খোদেজা বিবি হাতির সামনে পড়লে হাতির পদতলে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আমির আলী ও বয়াতী আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে চকোরিয়া হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আমির আলী মারা যান। গুরুতর আহত বয়াতীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান,বুনো হাতিটি কয়েকটি দোকানের চাল উপড়ে ফেলে দিয়েছে।

এ বিষয়ে আজিজ নগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এনামুল হক ভুঁইয়া বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি