সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মোগাদিসুতে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১৫

অনলাইন ডেস্ক :

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণাঞ্চলে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম রোববার (৬ নভেম্বর) এ কথা জানিয়েছে। গারোওয়ে নিউজ পোর্টাল একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় একজন আত্মঘাতি হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নতুন নিয়োগপ্রাপ্তরা রয়েছে। স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামি জঙ্গি গ্রুপ আল শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এদিকে এর আগে বৃহস্পতিবার সোমালিয়ার মধ্যাঞ্চলে হিরান এলাকার এক গ্রামে সরকারি মিলিশিয়া বাহিনী অভিযান চালিয়ে একশরও বেশি আল শাবাব জঙ্গিকে হত্যা করেছে। মোগাদিসুতে এক সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে চালানো যমজ গাড়ি বোমা হামলায় অন্তত একশ জন নিহত ও তিনশরও বেশি লোক আহত হয়েছে। উল্লেখ্য, আল শাবাব গ্রুপ এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে হটিয়ে কঠোর ইসলামি আইনভিত্তিক নিজস্ব শাসন কায়েম করতে চায়। বাসস