সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দুটি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াল হাইকোর্ট

ফাইল ছবি

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা ‍দু’টি মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। মামলা দু’টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে।

সোমবার খালেদা র্জিয়ার পক্ষে করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম এই আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্যের অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে,২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীও একই অভিযোগে মামলা করেন।

নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

পরে এ দুই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগও এই জামিন বহাল রাখেন।

এরপর দফায় দফায় এ দুই মামলায় জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার মামলা দু’টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে।

—ইউএনবি