সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিজোরামে পাথর খনি ধসে ৮ জনের মৃত্যু

ভারতের মিজোরামে পাথর খনি ধসে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১২ শ্রমিক ভেতরে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মিজোরামের নাথিয়াল জেলার মৌদারহ এলাকায় এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক পাথরের খনিতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে আটকে পড়া ১২ জনের মধ্যে ৪ জন কর্মচারী এবং ৮ জন ঠিকাদার কর্মচারী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুইজন অফিসার ও ১৩ জন শ্রমিক নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল গঠন করা হয়েছে।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে বলে জানা যায়।

নাথিয়াল জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার সাইজিকপু সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, লাশগুলোর ময়নাতদন্তের পরে তাদের পরিচয় শনাক্ত করা হবে।

—ইউএনবি