সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই সদস্য নিহত: আইএসপিআর

ফাইল ছবি

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সোমবার রাতে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের মিয়ানমারের সঙ্গে তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারিদের সঙ্গে র‌্যাব ও ডিজিএফআই-এর যৌথ দলের মধ্যে গুলি বিনিময় হয়, এতে বাংলাদেশ বিমান বাহিনীর (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত এবং একজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন।

আইএসপিআর অবশ্য ডিজিএফআই ও র‌্যাবের কর্মকর্তার নাম এখনো প্রকাশ করেনি।

এদিকে, কক্সবাজার সদর হাসপাতালে নিযুক্ত উপপরিদর্শক রিপন চৌধুরী ইউএনবি প্রতিনিধিকে জানান, অভিযানের সময় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক র‌্যাব সদস্যকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, ‘সীমান্তের কাছে কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।’

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, ‘এ বিষয়ে খোঁজ নেয়া হ‌চ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে স্থানীয় কয়েকজন দাবি করেছেন যে অভিযান চালানোর সময় মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আল ইয়াকিন সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের জিরো পয়েন্টে র‌্যাব-১৫ সদস্যদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়।

—ইউএনবি