সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফারদিন হত্যা: রিমান্ড শেষ, বুশরা জেলে

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আমাতুল্লাহ বুশরাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ তার জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।

বুশরাকে আদালতে হাজির করে মামলার ও গোয়েন্দার (ডিবি) তদন্ত কর্মকর্তা।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার অনুমতি চান পুলিশ পরিদর্শক মজিবুর রহমান।

গত ১০ নভেম্বর ঢাকার বনশ্রী বাসা থেকে বুশরাকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা ওই দিনই রামপুরা থানায় তার ছেলে হত্যার ঘটনায় বুশরাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।

নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ ময়নাতদন্ত করে ৮ নভেম্বর জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

—-ইউএনবি