সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নিহত

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির ভেতরে এক ফিলিস্তিনি কিশোরের ছুরি হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে। পরে ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বেনিয়ামিন নেয়ানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের কট্টর ডানপন্থী জোটের আইনপ্রণেতাদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।চলতি বছরের মার্চ মাসে পশ্চিম তীরে অভিযান জোরদার করার পর এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। গত মার্চ থেকে শুরু হওয়া ওই অভিযানে বহু ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি ওই কিশোর তিন ইসরায়েলিকে হত্যা করে। এ ঘটনার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো। তাকে নায়ক হিসেবে অভিহিত করে তারা।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার পর গুলিবিদ্ধ কিশোরকে পার্শ্ববর্তী গ্রামের ১৮ বছরের এক তরুণ হিসেবে শনাক্ত করা হয়েছে।ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই কিশোর শিল্পাঞ্চলে ঢুকে ছুরিকাঘাত শুরু করে। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন; উভয় দেশের মানুষ কাজ করে।পরে একজন সেনাসদস্য তাকে গুলি করে হত্যা করে।ওই কিশোরের শিল্পাঞ্চলে কাজ করার লাইসেন্স ছিল এবং সশস্ত্র কোনো গোষ্ঠীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানা গেছে।