সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে নিহত ২০, আহত ১৩

পাকিস্তানে দক্ষিণ সিন্ধু প্রদেশে যাত্রীবাহী একটি ভ্যান খাদে পড়ে অন্তত ২০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির সেহওয়ান এলাকায় একটি মন্দিরে যাওয়ার পথে ভ্যানটি একটি প্রধান সড়ক সংলগ্ন খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওই ভ্যানটি পড়েছিল, দুই মাস আগেও বন্যার পানি নিষ্কাশনের জন্য কর্তৃপক্ষ সেখানে বেশ কয়েকটি গর্ত তৈরি করেছিল।

এছাড়া ভারী বন্যার সময় মহাসড়কটি বন্ধ ছিল এবং সম্প্রতি ওই এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করায় যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

তবে পুলিশ জানায় যে, মহাসড়কের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেটি বন্ধ ছিল। রাস্তায় একটি ডাইভারশন ছিল, তবে চালক অতিরিক্ত গতির কারণে ব্যারিকেডগুলো লক্ষ্য করেনি।

এছাড়া নারী ও শিশুসহ আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

—-ইউএনবি