সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩,আহত ১৫

গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত ও ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাড়ি সুপারভাইজার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশিক (২৫), ট্রাক চালক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহাগ (৩০) এবং গোপালগঞ্জ সদর উপজেলার পার কুষলি গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে নিজামুদ্দিন সরদার (৬০)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই পরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার গোফীনাথপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে দাড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাসের সুপারভাইজার আশিকসহ তিন জন নিহত হয়। এসময় বাসের ১৫ যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

—-ইউএনবি