সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সুনামগঞ্জে ২দিনের বাস ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

ফাইল ছবি

সুনামগঞ্জে চার দফা দাবিতে শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে দুইদিনের বাস ধর্মঘট চলছে। সকাল ৬ টা থেকে এই ধর্মঘট পালিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাস ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সিলেটসহ বিভিন্ন অঞ্চলে আসা-যাওয়া যাত্রীরা।

সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির দাবি অনুযায়ী, তাদের চার দফা দাবির মধ্যে সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারি চালিত অটোরিকশা ও নিবন্ধনহীন সিএনজি বন্ধ, বিআরটিসি বাস বন্ধ এবং সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়নের দাবিতে এই ধর্মধটের ডাক দেয়া হয়েছে।

—-ইউএনবি