সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘মীর জাফর চ্যাপটার ২’ সিনেমায় ফেরদৌস-রোশান, শ্রাবন্তী ও প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

‘মীর জাফর চ্যাপটার ২’ শিরোনামের একটি কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ ও জিয়াউল রোশান। আর এই সিনেমার মাধ্যমে ভারতের ‘কালো তালিকা’ থেকে বেরিয়ে আবার কলকাতায় সিনেমার কাজে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। রানা সরকারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক অর্কদ্বীপ। সিনেমায় ফেরদৌসকে দেখা যাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালীর চরিত্রে। তাঁর নায়িকা কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর রোশানের বিপরীতে কাজ করবে প্রিয়াঙ্কা সরকার। আগামী ১ জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের জন্য ২৬ নভেম্বর কলকাতা যাচ্ছেন ফেরদৌস ও রোশান।