সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ঐন্দ্রিলা

অনলাইন ডেস্ক :

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। লাইফ সাপোর্টে থাকা এই তারকার অবস্থা গত বৃহস্পতিবার রাত থেকে আরও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, গত বৃহস্পতিবার রাত থেকেই শরীর পুরো অসাড় ঐন্দ্রিলার। মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চোখের পাতাও নড়ছে না অভিনেত্রীর। কলকাতার সবচেয়ে নামিদামি সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরাও কয়েক দফায় দেখে গেছেন অভিনেত্রীকে। কিন্তু আশার আলো ক্ষীণ। চিকিৎসকরা এক বিবৃতিতে কলকাতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড় মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে অন্তত ১৪। এই স্কেলে কোনো রোগীর মান নির্ধারিত হয় চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে। আর ঐন্দ্রিলার ক্ষেত্রে যা অনেকটাই কম, মাত্র ৩, যা ভালো খবর নয়। তবে হাল ছাড়েনি অভিনেত্রীর পরিবার। এখনও ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ঐন্দ্রিলাকে ফিরিয়ে আনতে সর্বক্ষণ পাশে রয়েছেন তার মা, দিদি এবং সব্যসাচী।