সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নিয়ন্ত্রণে আসছে না গ্রিস ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল

অনলাইন ডেস্ক :

গ্রিস ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলা দাবানল কমার কোন লক্ষণ নেই। টানা ছয়দিন ধরে পুড়ছে গ্রিসের বিভিন্ন অঞ্চল।
দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ইভায়াতে দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। পুড়ে গেছে পাঁচটি গ্রামের ঘরবাড়ি।একরের পর একর বনাঞ্চল পুড়ছে, প্রাণ হারাচ্ছে জীবজন্তু। মঙ্গলবার থেকে এপর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্টগার্ড। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকলবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ফ্রান্স, মিশর, সুইজারল্যান্ড ও স্পেন থেকে আগুন নিভানোর জন্য পাঠানো হয়েছে বিমান। এদিকে আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। ডিক্সি খ্যাত দাবানলে পুড়ে গেছে ৪ লাখ ৬৩ হাজার একর জমি। বর্তমানে ১১টি বড় দাবানলের সঙ্গে লড়ছে দমকলবাহিনী। ঐতিহাসিক গ্রিনভিলের গোল্ড রাশ শহরের আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলছে স্থানীয় প্রশাসন।