সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে ৫টি ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক

নাটোর সদর উপজেলার পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় এক বিএপি কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম আব্দুল ওহাব।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সোমবার রাত ৯টার দিকে পুরাতন ডাঙ্গাপাড়া ব্রিজ এলাকায় পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি কর্মী আব্দুল ওহাবকে আটক করে।

এসময়,সেখানকার একটি নির্মাণাধীন দোকান থেকে আটটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিএনপির বিক্ষোভকে ঘিরে আতঙ্ক তৈরির জন্য এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

—ইউএনবি