সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চীনে কারখানায় আগুনে ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

চীনের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ৩৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত দুজন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে সোমবার বিকালে এই অগ্নিকাণ্ড ঘটে।

ভয়াবহ ওই আগুন নেভাতে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৬৩টি গাড়ি। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে মোট ৩৬ জনের মৃত্যুর খবর জানায়। আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুজন এখনও নিখোঁজ রয়েছেন বলে সিসিটিভির খবরে জানানো হয়েছে।

চীন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই শোকের মধ্যে নিহতদের পরিবারগুলোকে মানসিকভাবে সহায়তা দিতে সেখানে কাউন্সেলর পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।