সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুর র‌্যাবের অভিযানে মাদক কেনার টাকাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরের দমদমা বাজার এলাকায় ঢাকা হতে রংপুরগামী একটি বাসে তল্লাশী চালিয়ে দ্বীন ইসলাম (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।বুধবার দুপুরে র‌্যাব ১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
র‌্যাব ১৩ অধিনায়ক জানান, গ্রেফতার দ্বীন ইসলাম লালমনিরহাটের তুষভান্ডার এলাকার মৃত হাছান আলীর ছেলে। গ্রেফতার দ্বীন ইসলামের কাছ থেকে ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী এই টাকা মাদকের চালান কেনার জন্য বলে জানায় সে।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত -০১’র বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) অপরাধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়াূ তাকে দোষী সাব্যস্ত করত উদ্ধারকৃত মাদকদ্রব্যেরপরিমাণ বিবেচনায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ডে অনাদায়ে আরও ০৩(তিন) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আসামী পলাতক থাকায় তার প্রতি গ্রেফতারী পরোয়ানা সহ সাজা পরোয়না ইস্যু করা হয়।রেজা আহমেদ জানান, বেশ কিছুদিন থেকে আসামীকে আটক করার উদ্দেশ্যে গোয়ন্দা কার্যক্রম চালিয় আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে লালমনিরহাটে মাদক কিনতে যাওয়ার সময় বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা এলাকা হতে একাধিক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী এ.টি.এম শাকিল আহমেদ(৪০)কে গ্রেফতার করে র‌্যাব ১৩।