সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আফগানিস্তানে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে। ব্যভিচার, ডাকাতি এবং সমকামী যৌনতাসহ নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসিকে জানান তালেবান সরকারের এক কর্মকর্তা। আফগানিস্তানে গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে বেত্রাঘাত করেছে ইসলামপন্থী গোষ্ঠী। সবশেষ সাজা লোগার প্রদেশে ঘটেছে। শাস্তির এমন চর্চা ১৯৯০ দশকের পর তালেবান যেভাবে শাসন পরিচালনা করেছিল তা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লোগার অঞ্চলের তালেবান প্রশাসনের মুখপাত্র ওমর মনসুর বলেন, তিন নারীকে শাস্তি দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। কতজনকে বন্দি করে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, পুরুষ এবং নারী প্রত্যেকে ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এদের একজনকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে বলে জানান এক তালেবান কর্মকর্তা। গত সপ্তাহে তাকহার প্রদেশে একই অপরাধে ১৯ জনের শাস্তি কার্যকর করে তালেবান প্রশাসন। আফগানিস্তানে শরীয়াহ আইন চালু করেছে তারা। ২০২১ সালে আশরাফ গণির সরকারকে বিদ্যুৎ গতিতে উচ্ছেদ করে ক্ষমতায় বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ক্ষমতায় এসে নারীদের চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে তারা। নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তালেবানের এসব পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখায় নারীদের। সূত্র: বিবিসি