সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দ. আফ্রিকায় তিন মাসে ৭ হাজার খুন

অনলাইন ডেস্ক :

অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। পুলিশের নতুন পরিসংখ্যানে জানা গেছে, গত তিন মাসেই ৭ হাজারের বেশি মানুষ খুন হয়েছে দেশটিতে। যা গত বছরের একই সময়ের চেয়ে সহিংস অপরাধের মাত্রা অনেক বেশি। বুধবার দ. আফ্রিকা সরকারের পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি কমিটি, চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ স্টেশনে রেকর্ডভুক্ত বিভিন্ন অপরাধের তালিকা প্রকাশ করেছে। পর্যালোচনা করে জানা গেছে, ওই তিন মাসে নিহত হয়েছেন ৭ হাজার মানুষ। এর মধ্যে প্রায় ১ হাজার নারী। নতুন প্রতিবেদনে আরও জানা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হত্যার হার ১৪ শতাংশ বেশি। ২০২১ সালের এই সময়ে যেখানে হত্যার শিকার হন ৬ হাজার ১৬৩ জন। ১৩ হাজার বেশি নারীকে গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশে আক্রমণ করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ মন্ত্রী ভেকি সেল জানান, দক্ষিণ আফ্রিকায় যে হারে নারীরা নির্যাতিত এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। গত বছরের একই সময়ে ৪ হাজার অপহরণ ঘটছে, যা দ্বিগুণ। এপ্রিল থেকে সেপ্টেম্বরে ৫৫০ শিশু হত্যার শিকার হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ১০ হাজারের বেশি মামলা হয়েছে। দ. আফ্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে ছোট বড় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি স্থির না থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। সূত্র: আল জাজিরা