সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চীনে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু

অনলাইন ডেস্ক :

চীনের পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারের এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে ।

এদিন স্থানীয় সময় রাত ৭টা ৪৯ মিনিটের দিকে আঞ্চলিক রাজধানী উরুমশির একটি সুউচ্চ ভবনের ১৫ তলায় আগুন লাগে। বৈদ্যুতিক মাল্টিপ্লাগ থেকে সূত্রপাত হওয়া আগুন অল্প সময়ের মধ্যেই উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তবে ভবনটির অধিকাংশ বাসিন্দাই নিচে নেমে যেতে সক্ষম হন।
আহতদের শ্বাসনালি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হলেও তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে সিসিটিভি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের বিশাল এই শিনজিয়াং অঞ্চলজুড়েও কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ আরোপ করা আছে।

এই অ্যাপার্টমেন্ট ভবন কম্পাউন্ডটি ‘কম ঝুঁকিপূর্ণ’ তালিকায় আছে বলে জানিয়েছে সিসিটিভি। এর অর্থ হচ্ছে এখানে কোনো কোভিড রোগী নেই।

এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে চীনে দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে সোমবার দেশটির হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়।