সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়ায় গণপূর্ত বিভাগের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত শিক্ষার্থীর নাম নূরুল আবসার জুয়েল (২৪)। তিনি ভাসানী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

আবসার জুয়েলের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরা এলাকায়। পিতার নাম কবির আহমদ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. নবীন জানান, রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়িয়ে মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন জুয়েল।

গণপূর্ত বিভাগের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তার মৃত্যু খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

—ইউএনবি