সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমেদ (১৮) বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।

জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পথেই এক এইচএসসি পরীক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরমুখী যাত্রীবাহী বাস ও বিশ্বনাথমুখী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি হেফাজতে নেয় বিশ্বনাথ থানা পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ফাহিম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বাস ও সিএনজি হেফাজতে নেয়া হয়েছে।

—ইউএনবি