সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাজ্যে ১০০ কম্পানিতে সপ্তাহে কাজ ৪ দিন, কাটবে না বেতন

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যের ১০০টি কম্পানির কর্মীদের সাপ্তাহিক কাজ চার দিন করা হয়েছে এবং তারা তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানি ঘোষণা দিয়েছে- সপ্তাহে তিন দিন ছুটি কাটালেও কর্মীদের বেতন কেটে নেওয়া হবে না। এনডিটিভি জানিয়েছে, ওই ১০০ কম্পানিতে কাজ করে প্রায় দুই হাজার ৬০০ কর্মী। সেসব কম্পানিতে সপ্তাহে তিন দিন ছুটির ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তারপর ঘোষণা এসেছে, এখন থেকে স্থায়ীভাবে সব কর্মী চারদিন পরপর তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানির কর্মীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, সপ্তাহে ছয়দিন বা পাঁচদিন পরপর ছুটি দেওয়ার বিষয়টি আধুনিক অর্থনীতিতে একটি বাজে ব্যবস্থা। কর্মীরা আরো জানিয়েছেন, চারদিন পরপর যেসব কম্পানিতে ছুটি দেওয়া হয়, সেখানে কম্পানির উৎপাদন বেড়ে যায়। কর্মীরাও এই কম সময়ের মধ্যেই নিজেদের কাজ সম্পন্ন করতে পারে। এমনকি যেসব কম্পানি ‘চারদিন পর ছুটির ফর্মুলা’ গ্রহণ করেছে, তারা দেখেছে- সেসব কম্পানিতে কর্মীদের যোগ দেওয়া এবং বেশিদিন থাকার আগ্রহ তৈরি হয়। সপ্তাহে চারদিন ছুটির ঘোষণা দেওয়া কম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাটম ব্যাংক, বৈশ্বিক মার্কেটিং কম্পানি আউইন।গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় এবং থিংকট্যাংক অটোনমি যৌথভাবে ছুটির বিষয়টি নিয়ে একটি পাইলট প্রজেক্ট পরিচালনা করছে। বিশ্বের ৭০টি কম্পানির তিন হাজার ৮০০ কর্মীকে নিয়ে চলছে তাদের এ মহাযজ্ঞ। সূত্র: এনডিটিভি