সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাহ আমানতে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

কাঠমান্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নেপাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, ফ্লাইট নম্বর ৪০১ উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ ১৫৯ জন যাত্রী ছিলেন।

পাইলট জরুরি অবতরণের বিষয়ে যোগাযোগ করলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এয়ারলাইন্সটির টেকনিক্যাল টিম উড়োজাহাজটি মেরামত করার পর রাত সাড়ে ১০টার দিকে বিমানটি ব্যাংককের উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, এয়ারলাইন্সটির কোনো ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করা হয় না। এ ফ্লাইটের কোনো যাত্রী বাংলাদেশি নন বলে জানান বিমানবন্দরের পরিচালক।

—ইউএনবি