সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কাতার বিশ্বকাপ ২০২২- অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার অনায়াস জয়ের দিকে এগিয়ে চলা ম্যাচে হঠাৎ নাটকীয়তা, ব্যবধান কমিয়ে আক্রমণে ধার বাড়ায় অস্ট্রেলিয়া। একেবারে শেষ সময়ে তো গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। বিশ্বস্ত এমিলিয়ানো মার্তিনেস আর কোনো বিপদ হতে দিলেন না। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল লিওনেল স্কালোনির দল।

আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শনিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।

মেসি বোঝালেন কেন তাকে বিশ্বসেরা খেলোয়াড় বলা হয়, মেসি বোঝালেন কেন তিনি এবারের বিশ্বকাপটি তিনি জিততে এসেছেন। অস্ট্রেলিয়াকে পুরো একক নৈপুণ্য দেখিয়ে আকর্ষণীয় খেলা দেখিয়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারালো আর্জেন্টিনা। উঠে গেল কোয়ার্টার ফাইনালে৷