সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা মহাকাশচারী

অনলাইন ডেস্ক :

চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন দেশটির তিন মহাকাশচারী চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে গত রোববার তারা অবতরণ করেন। খবর বিবিসির। তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণকাজের তদারকি করতে নভোচারীরা ৫ জুন মহাকাশের উদ্দেশ্যে রওনা হন। স্টেশনটির নির্মাণকাজ গত নভেম্বরে শেষ হয়। এই মিশনটি ‘সম্পূর্ণ সফল’ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন চীনা মহাকাশ সংস্থা। গত জুন মাস থেকে স্পেস স্টেশনটির নির্মাণকাজ সামাল দেওয়া এই তিনজনের কাছ থেকে নতুন স্পেস স্টেশনের নিয়ন্ত্রণ বুঝে নিতে আরও তিন নভোচারী সেখানে পাড়ি দেন। ২৯ নভেম্বর তারা তিয়াংগং স্টেশনে পৌঁছান। তারা আগামী ছয় মাস। তিয়াংগংয়ের দেখভাল করবেন। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলোর তৈরি ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’ থেকে বাদ পড়ার পর চীন তিয়াংগং স্টেশন নির্মাণ শুরু করে।