সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে মুসলিম নিদর্শন রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যার কয়েকশো বছরের পুরনো বাবরি মসজিদকে প্রকাশ্য দিবালোকে একদল উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী হাতুড়ি, শাবল, গাইতি ও অন্যান্য উপকরণের সাহায্যে গুঁড়িয়ে দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেছেন, উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নীতি অনুসরণ করছে তা এখন মুসলমানসহ সব সংখ্যালঘুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতের উগ্রপন্থীদের ধ্বংসলীলা থেকে ইসলামি ঐতিহ্য ও নিদর্শন রক্ষায় আন্তর্জাতিক সমাজ বিশেষকরে জাতিসংঘকে ভূমিকা পালন করতে হবে। উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে সব সংখ্যালঘু বিশেষকরে তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষায় সোচ্চার হতে ভারতের সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের ঐ বিবৃতিতে। পার্সটুডে