সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কর ফাঁকিতে ট্রাম্পের কোম্পানি দোষী সাব্যস্ত

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানি কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্প করপোরেশন এবং ট্রাম্প পেরোল করপোরেশন নামে দুই কোম্পানিকে কর ফাঁকি ও ঘুষ দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। বুধবার (৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত কোম্পানিটিকে জরিমানা করে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ডোনাল্ড ট্রাম্প বা তার পরিবারকে ব্যক্তিগতভাবে এ মামলায় অভিযুক্ত করা হয়নি। দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ লাখ ডলার জরিমানা করা হতে পারে। এদিকে মামলার রায়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।ট্রাম্প অর্গানাইজেশন বিশ্বব্যাপী আবাসন, হোটেল, গলফ কোর্সের ব্যবসা পরিচালনা করে। ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ক্ষতিপূরণ অঙ্ক’ গোপন করার অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প করপোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশনের বিরুদ্ধে কর ফাঁকির ১৭টি অভিযোগ রয়েছে। নিউইয়র্ক স্টেট কোর্টের বিচারপতি জুয়ান মারচান এ বিচার প্রক্রিয়াটি দেখছেন। আগামী বছরের ৩ জানুয়ারি মামলার চূড়ান্ত রায় দেয়ার দিন ধার্য করেছেন তিনি।