সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সিআইডির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট অবস্থান নিয়েছে।

হলুদ ফিতা লাগিয়ে পুলিশ এলাকাটিকে অপরাধ স্থল হিসেবে চিহ্নিত করেছে।

নয়াপল্টনে সংঘর্ষ ও পুলিশের তৎপরতার একদিন পর বুধবার রাত থেকে ঢাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজয়নগর ও ফকিরাপুল মোড়ে নাইটিংগেল মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। বিএনপি কার্যালয়ের সামনে কোনো যানবাহন দেখা যায়নি।

এলাকায় সাঁজোয়া ও পুলিশের গাড়িসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বুধবারের সংঘর্ষের পর আজ সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে দেখা যায়নি।

আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি কার্যালয়ে যেতে বাধা দেয়া হয়।

সকালে ঢাকার একটি আদালতে হাজির হওয়ার পর ফখরুল সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে পৌঁছালে পুলিশ তাকে বাধা দেয়।

—-ইউএনবি