সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দিন শেষে চালকের আসনে অজিরা

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের বড় জয় তুলে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেও চালকের আসনে রয়েছে অজিরা। অ্যাডিলেডে প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করেছে স্টিভেন স্মিথরা। টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। দলীয় ৩৪ রানেই হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ২৯ বলে ২১ রান করে আলজারি জোসেফের শিকার হন তিনি। দ্বিতীয় উইকেটে ৯৫ রান যোগ করেন উসমান খাজা ও মার্নাস লাবুশানে। এরপর বিদায় নেন ৬২ রান করা খাজা। এই ম্যাচে অধিনায়কত্ব করা স্টিভেন স্মিথ বিদায় নিয়েছেন কোনো রান করার আগেই। তৃতীয় উইকেটে ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন লাবুশানে ও ট্রাভিস হেড। লাবুশানে ১২০ ও হেড ১১৪ রানে অপরাজিত।